সুন্দরী,প্রাণ হরি চলে গেলে সুদূরে, একাকিনী,রিনিঝিনি বেজে গেল নুপূরে। আনমনা,তাকালেনা চোখদুটি ফিরিয়ে, খোলা কেশে হাওয়া এসে দিয়ে গেল নাড়িয়ে। বাহুলতা কোনো কথা বললো না ইশারায়, চঞ্চল পদতল দিগন্তে দিশ্‌ হারায়। তবু আমি থামি থামি কান পাতি বাতাসে, যদি ফিরে আসো নীড়ে,হৃদয়ের আকাশে! আসলে না চির চেনা এই গৃহে তুমি আর, শেষ খেলা...সারাবেলা রয়ে গেল খোলা দ্বার।।